|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার এক ব্যক্তি

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-05-03 17:54:14
  • 7882 বার পঠিত
যশোরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার এক ব্যক্তি
ছবির ক্যাপশন: যশোরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার এক

যশোরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার রবিউল ইসলাম (৫৬) শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার বাসিন্দা। শনিবার (২ মে) সকাল দিকে যশোর সদর উপজেলার মনোহরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অধিদপ্তরের তথ্যমতে, গোপন তথ্যের ভিত্তিতে যশোর-মাগুরা সড়কে চলাচলরত একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সন্দেহভাজন হিসেবে রবিউল ইসলামকে আটক করা হয়।

এরপর আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী শহরের শংকরপুর এলাকায় তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আরও ১২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জব্দকৃত মাদক এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER