|
বঙ্গাব্দ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান

Reporter
রিপোর্টারের নামঃ MD ABDUR RAHIM
  • পোষ্ট টাইম : 2026-07-28 22:37:11
  • 92 বার পঠিত
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
ছবির ক্যাপশন: 1

রামগঞ্জ প্রতিনিধিঃ মোঃ আব্দুর রহিম জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম নিউইয়র্ক সফর। এ সফরে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে তার আসন্ন সফর ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সফরকালে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেওয়া এবং বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সাইডলাইনে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এবারের নিউইয়র্ক সফর হবে সংক্ষিপ্ত। তিনি সেখানে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী ২৫ অথবা ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র আরও জানায়, সীমিতসংখ্যক সফরসঙ্গী নিয়ে প্রধানমন্ত্রীর এ সফর হবে। সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জনের বেশি হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
Advertisement
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER