|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরে মাদকবিরোধী অভিযান, নারীসহ ৪ জনের সাজা

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-05-10 13:52:41
  • 5754 বার পঠিত
যশোরে মাদকবিরোধী অভিযান, নারীসহ ৪ জনের সাজা
ছবির ক্যাপশন: যশোরে মাদকবিরোধী অভিযান, নারীসহ ৪ জনের সাজা

যশোর শহরের নিরালা পট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাঁচড়া রায়পাড়া এলাকার শিউলি বেগমকে গাঁজা সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৪(৫) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে রানার অফিস মোড় এলাকার মেহেদীকে একই অপরাধে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ষষ্ঠীতলা এলাকার শাকিব হাসানকেও ১৫ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে আটক বেজপাড়া এলাকার ইমরানকে মাদক সংশ্লিষ্ট অপরাধে ২০ দিনের কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন ও মো. সামিউল ইসলাম। এ সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, যশোর শহরে মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER