|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন, সংস্কৃতি বিকাশে কাজ করছে সরকার

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-05-19 19:37:48
  • 3107 বার পঠিত
মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন, সংস্কৃতি বিকাশে কাজ করছে সরকার
ছবির ক্যাপশন: মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন, সংস্কৃতি বিকাশে কাজ করছে সরকার

মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতে কাজ করছে।

শনিবার বিকেলে মাগুরা স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে মাগুরা চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে দেশে সংস্কৃতি চর্চার পরিবেশ বাধাগ্রস্ত হয়েছিল। তিনি দাবি করেন, সে সময় সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবর্তে নানা অনিয়ম ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে। বর্তমান সরকার সংস্কৃতির বিকাশে গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে সংস্কৃতি চর্চার গভীর সম্পর্ক রয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড যত বেশি বিস্তৃত হয়, একটি সমাজ তত বেশি উন্নত ও মানবিক হয়ে ওঠে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা চেম্বার অব কমার্স-এর সভাপতি আক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ, মোল্লা আজাদ হোসেন, আলী আহমেদ এবং সাঈদ আহমেদ বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদ হোসেন খান।

মাসব্যাপী এ শিল্প ও বাণিজ্য মেলায় প্রায় ৭০টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে বিভিন্ন মুখরোচক খাবার, নারীদের শাড়ি, শিশুদের পোশাক, খেলনা, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, ঝুলন্ত নৌকাসহ বিভিন্ন ধরনের রাইডেরও ব্যবস্থা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER