ডেঙ্গুই কেড়ে নিল ডেঙ্গু চিকিৎসক ডাঃ আঁচল রায়ের প্রাণ।
- পোষ্ট টাইম : 2026-09-30 08:58:16
- 4076 বার পঠিত
গত ২৭ শে সেপ্টেম্বর,ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তরুণ চিকিৎসক ডাঃ আঁচল রায় (৩০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রোববার ঢাকার স্কয়ার হাসপাতালে একজন চিকিৎসকের এই মৃত্যুতে শুধুমাত্র একটা উজ্জ্বল নক্ষত্রের পতনই ঘটেনি। সেই সাথে দেশের চিকিৎসা ব্যবস্থার অভ্যন্তরে ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশের বাস্তবতার একটা ম্যাসেজও স্পষ্ট হয়ে উঠেছে।
ডাঃ আঁচল রায় ৪২ তম বিসিএস উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। একেরপর এক সাফল্যের সাথে সকল পরীক্ষায় উত্তীর্ণ হলেও জীবনের এই বাস্তবত পরীক্ষায় তিনি হেরে গেলেন।হেরে গেলেন ১৭ মাস আগে সদ্য ভালবাসার বন্ধনে আবদ্ধ হওয়া কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাসের স্বপ্নও।
ডাঃ আঁচল রায় মোক্তা মেডিক্যাল কলেজের সহকারী রেজিস্ট্রারের পাশাপাশি ডেঙ্গুর ও চিকিৎসা দিচ্ছিলেন।এর মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের এমআরসি পরীক্ষায় সাফল্যের সাথে প্রথম পর্ব শেষ করেন।
আঁচলের দাদা বাড়ি ব্রাহ্মনবাড়িয়ায় হলেও ছোট বেলা থেকেই ঢাকায় বেড়ে উঠেছেন।
উল্লেখ্য সদ্য ডেঙ্গু প্রকট বেড়ে গেলে এ পর্যন্ত ২২৫ জনের প্রান গেছে যার ১২৮ জনই সেপ্টেম্বর মাসে।
