|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোর জেনারেল হাসপাতালে চুরির চেষ্টা, হাতেনাতে নারী আটক

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-02-25 13:05:51
  • 28875 বার পঠিত
যশোর জেনারেল হাসপাতালে চুরির চেষ্টা, হাতেনাতে নারী আটক
ছবির ক্যাপশন: যশোর জেনারেল হাসপাতালে চুরির চেষ্টা, হাতেনাতে নারী আটক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে চুরির শিকার হতে নারী। তাৎক্ষণিক সতর্কতায় হাতেনাতে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। বুধবার সকালে সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জেসমিন বেগম যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্না গ্রামের আব্দুল হাই মোল্লার স্ত্রী।

তিনি জানান, হাসপাতালের ১২৬ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে থাকার সময় ভিড়ের সুযোগ নিয়ে সুমি বেগম (৩০) নামের এক নারী কৌশলে তার ভ্যানিটি ব্যাগে হাত দেন। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে ফেলেন তিনি। পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় তাকে যশোর সদর হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

আটক সুমি বেগম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বন্দর বটতলা গ্রামের মৃত মুক্তার মোল্লার মেয়ে এবং যশোর সদর উপজেলার বদেরপুর গ্রামের মিলন শেখের স্ত্রী। বর্তমানে তারা রাজারহাট টমপাড়ায় বসবাস করছেন।

হাসপাতালের পুলিশ সদস্য মো. সোহেল রানার বক্তব্য, আটক নারী কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER