যশোরের চৌগাছা উপজেলায় বিদ্যুৎ চরম সমস্যা।
- পোষ্ট টাইম : 2026-06-29 21:20:47
- 10350 বার পঠিত
যশোরের চৌগাছা উপজেলায় বিদ্যুৎ এর চরম সমস্যা যা নতুন না। যখন যে সরকার এসেছে তখন তারা বিদ্যুৎ লাইন বৃদ্ধি করেছেন, কিন্তু কতটুকু সেবা পাচ্ছে চৌগাছাবাসি সেই খোজ কেউ রাখে নি।বর্তমানে শতভাগ বিদ্যুতায়নের মুকুট পরে আছে চৌগাছা , অথচ চরম নাজুক পরিস্থিতি বিরাজ করছে গোটা উপজেলা জুড়ে। পল্লী বিদ্যুতের এমন সেবায় দিন দিন বাড়ছে গ্রাহক অসন্তোষ।
বর্তমান প্রেক্ষাপটে চৌগাছায় পল্লী বিদ্যুতের সেবা বন্ধ করে পিডিবি সেবা চালু করা যায় কি না সেটি ভেবে দেখার সময় এসেছে বলে মনে করছেন সচেতন মহল। আর এর পিছনে কিছু যৌক্তিক কারণও আছে। যেমন-চৌগাছায় অবস্থিত দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ তুলা গবেষণা ও বীজবর্ধন খামার, ১০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, দুটি কোল্ড ষ্টোরেজ, দুটি গার্মেন্টস শিল্প, ফিড ফ্যাক্টরি, আন্তর্জাতিক মানের ডিভাইন সেন্টার, নার্সিং ইনস্টিটিউট, সর্বশেষ তৈরি হয়েছে ১৫০ শয্যা বিশিষ্ট বে সরকারি হাসপাতাল, যেটা উদ্বোধনের অপেক্ষায়, যেখানে মিলবে বিশ্বমানের সেবা। এতো কিছু একটি উপজেলায় থাকা নি:সন্দেহে গর্বের। কিন্তু বিদুৎ সেবাটা চরম বাজে।
সকল দিক বিবেচনা করে চৌগাছা উপজেলায় পল্লী বিদ্যুতের সেবা বন্ধ করে পিডিবি সেবা চালু করার জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন উপজেলাবাসি।
