|
বঙ্গাব্দ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সভাপতি মিঠু বিশ্বাস ও সাধারণ সম্পাদক আহিদুজ্জামান

Reporter
রিপোর্টারের নামঃ MD ABDUR RAHIM
  • পোষ্ট টাইম : 2026-07-18 20:38:35
  • 2269 বার পঠিত
ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সভাপতি মিঠু বিশ্বাস ও সাধারণ সম্পাদক আহিদুজ্জামান
ছবির ক্যাপশন: 1

মো:আব্দুর রহিম-- রামগঞ্জ প্রতিনিধি

ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সভাপতি নির্বাচিত হলেন মো: মিঠু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো: আহিদুজ্জামান (পিপিএম)।

শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকাস্থ বৃহত্তর যশোর জেলা সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে মো: মিঠু বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আহিদুজ্জামান (পিপিএম) নির্বাচিত হয়েছেন। সমিতির মোট সদস্য সংখ্যা ১৫০৫ জন।

কার্যনির্বাহী পরিষদে অন্যান্যের মধ্যে নির্বাচিত হলেন সিনিয়র সহ-সভাপতি পদে শিকদার রাশেদ কামাল, সহ-সভাপতি পদে শারমিনা পারভীন, শেখ খায়রুজ্জামান, মোঃ শহীদ লতিফ এবং শেখ মোহাম্মাদ রফিকুল ইসলাম। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সরদার হীরক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম, জহিরুল ইসলাম, মল্লিক মোঃ মাহবুবুল ইসলাম এবং মোঃ তারিকুল ইসলাম। এছাড়াও সাংগঠনিক সম্পাদক প্রণব কুমার রায়, সহঃ সাংগঠনিক সম্পাদক পদে শেখ আমিরুল ইসলাম ইকবাল, ফাহাদ হোসন, এস এম মামুনুল হক এবং মোঃ মোস্তাফিজুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ আমিনুল ইসলাম, সহঃ অর্থ বিষয়ক সম্পাদক পদে মোঃ সবুজ মোল্লা, দপ্তর সম্পাদক পদে মোঃ মিরাজ হোসেন, সহঃ দপ্তর সম্পাদক পদে পুরবী আলামীন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শেখ মোঃ সোহেল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে এসকে কায়ছার মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মোঃ মোতাছিম বিল্লাহ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে রুম্মানা আফরোজ, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে শাহরিয়া সুলতানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মোঃ তৌফিকুজ্জামান শামীম, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইরফান আহমেদ, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক পদে শেখ রমজান আলী রকি, নির্বাহী সদস্য পদে সৈয়দ আরোজ আলী, সৈয়দ জাফরুল হাসান অপু, এড. মোঃ ইমদাদুল হক, সৈয়দ মুস্তাসীর হাফিজ, মোঃ শরীফ হোসেন বাবলু, মোল্লা আশরাফুজ্জামান লাভলু, শেখ সিরাজ উদ্দিন, শরীফ নাসির উদ্দিন, এস. এম. খালিদ হোসেন, মোঃ খায়রুজ্জামান, মোঃ তারিকুল ইসলাম এবং শেখ রবিউল ইসলাম পলাশ নির্বাচিত হন।

রাজধানীর নীলক্ষেতস্থ বৃহত্তর যশোর জেলা সমিতির ভবনে ১৭ জুলাই ২০২৬ তারিখ বিকালে নির্বাচন কমিশন নির্বাচিতদের নামের তালিকা ঘোষণা করেন।
নড়াইল জেলা সমিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বৈধ প্রার্থীর সংখ্যা একাধিক না হওয়ায় নির্বাচন কমিশন ৪১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
Advertisement
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER