|
বঙ্গাব্দ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক আর নেই, পুলিশ বাহিনীতে শোকের ছায়া

Reporter
রিপোর্টারের নামঃ MD ABDUR RAHIM
  • পোষ্ট টাইম : 2026-07-23 20:56:45
  • 1623 বার পঠিত
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক আর নেই, পুলিশ বাহিনীতে শোকের ছায়া
ছবির ক্যাপশন: 1

রামগঞ্জ প্রতিনিধিঃ মোঃ আব্দুর রহিম
কুমিল্লা, ২৩ জুলাই: কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি নিবিড় পরিচর্যায় (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
মোহাম্মদ সাইফুল মালিক ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। কর্মজীবনে তিনি কুমিল্লা, ফেনী এবং সিআইডিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন সৎ, বিনয়ী, মৃদুভাষী ও মানবিক একজন কর্মকর্তা।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মুকিমাবাদ গ্রামের সন্তান সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষা শেষে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনের প্রতিটি পর্যায়ে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিয়ে মানুষের আস্থা অর্জন করেন।
তাঁর মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশ, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর, সহকর্মী, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে তাঁর প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, সহকর্মী ও স্বজনরা অংশ নেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল প্রয়াণে কুমিল্লা জেলা পুলিশে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্যদের প্রতি সর্বস্তরের মানুষ সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
Advertisement
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER