|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: পুনঃতদন্তে পিবিআইকে নির্দেশ আদালতের

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-02-26 13:16:13
  • 28337 বার পঠিত
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: পুনঃতদন্তে পিবিআইকে নির্দেশ আদালতের
ছবির ক্যাপশন: ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: পুনঃতদন্তে পিবিআইকে নির্দেশ আদালতের
যশোরের দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এ ভুল চিকিৎসায় প্রসূতি তাজরিন সুলতানা রুকুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার মামলার তদন্ত প্রতিবেদনের ওপর দায়ের করা নারাজি আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দেন। মামলাটি পুনঃতদন্ত করবে পিবিআই।
মামলার বিবরণে জানা যায়, মনিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের আব্দুল আলিম ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর দুই চিকিৎসক ও ক্লিনিকের পরিচালকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, তার ভাইঝি তাজরিন সুলতানা রুকুর প্রসব বেদনা উঠলে ২০২৫ সালের ১৬ মে দিবাগত রাতে স্বজনেরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এ নিয়ে যান। সেখানে দালালের প্ররোচনায় তাকে দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। পরদিন সকাল সাড়ে ৬টার দিকে আসামি চিকিৎসক সন্দীপ কুমার পালের মাধ্যমে তড়িঘড়ি করে সিজারিয়ান অপারেশন করানো হয়। এতে একটি কন্যাসন্তানের জন্ম হয়। তবে অপারেশনের পর তাজরিন সুলতানা রুকুর তলপেট ফুলে যায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে। অভিযোগ রয়েছে, বিষয়টি জানানো হলেও আসামিরা গুরুত্ব দেননি।
১৯ মে রুকুকে ছাড়পত্র দিয়ে খুলনা অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তার কিডনি ও ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতির অবনতি হলে স্বজনেরা তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় তাজরিন সুলতানা রুকুর চাচা আব্দুল আলিম ভুল চিকিৎসার অভিযোগ এনে দুই চিকিৎসক ও পরিচালকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। তদন্ত প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন করা হলে আদালত মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER