মাগুরার কাটাখালী স্কুলে প্রথম বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত।
- পোষ্ট টাইম : 2026-10-28 21:46:37
- 552 বার পঠিত
মাগুরার সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রথম একজন শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান পালিত হলো।আজ ২৮-১০-২০২৬ ইং তারিখ ,গনিতের শিক্ষক জনাব শ্যামল কুমার বিশ্বাসের বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় সরকারি বিধি মালার নিয়মে তিনি অবসরে চলে গেলেন। ৩৭ বছর আগে কাটাখালীর এক শিক্ষিত বনেদি ঘরের নবযৌবনের টগবগে যে যুবকটি বহু স্বপ্ন নিয়ে স্কুলটিতে যোগদান করেছিল সেই বর্ণাঢ্য জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি আজ হিসাব চুকিয়ে ফেলার দিনও আজ। খোঁজ নিয়ে জানা গেছে তিনিই ছিলেন সমগ্র মাগুরার প্রবীন প্রজ্ঞাবান শিক্ষকদের মধ্যে অন্যতম একজন।আজ কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অন্যতম একটা দিনও বটে কেননা স্কুল টি প্রতিষ্ঠালগ্ন থেকেই যতগুলো শিক্ষক অবসরে গেছেন আলাদা করে আনুষ্ঠানিকভাবে কাউকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় নি বলেও জানা গেছে। তিনিই একমাত্র সৌভাগ্যবান শিক্ষক যাকে একঝাঁক সুহৃদবান তরুণ শিক্ষকদের উদ্যোগের বিদায়ী সংবর্ধনার মাধ্যমে অবসর দেওয়া হয়েছে।তরুণ প্রজন্মের শিক্ষকদের অনেকেই বলেন আমাদের ইচ্ছা ছিল আরও ভালো করে ছাত্র-ছাত্রীদের সহযোগে একটা গাড়ি সাজিয়ে স্যার কে একটা আনন্দ মূখর পরিবেশে বাড়িতে পৌঁছে দেওয়ার কিন্তু বিভিন্ন প্রাতিষ্ঠানিক অভ্যন্তরীণ বিষয়ের কারণে সেটা হলো না, তবে যেটুকু ই হয়েছে স্কুলটির প্রথম শুভ পদক্ষেপ হিসেবে অনেক কিছু। আশাকরি আগামীতেও স্কুল টি সকল ভালো কাজে অংশ নিতে থাকবে।
