|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-02 18:02:55
  • 27866 বার পঠিত
যশোরে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: যশোরে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার
যশোরের মণিরামপুর উপজেলায় আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ মাছের ঘেরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি ঘের থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আরিফ হোসেন স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালিধা বৈরাগী মোড় সংলগ্ন আনোয়ার ফকিরের মাছের ঘেরের পাড়ে রক্ত পড়ে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, রোববার (১ মার্চ) রাতের কোনো এক সময় নির্জন স্থানে আরিফকে পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। এরপর আলামত গোপনের উদ্দেশ্যে লাশটি ঘেরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে মণিরামপুর থানা ও নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত চিহ্ন পাওয়া গেছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদ্ঘাটিত হয়নি। তবে প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। অপরাধীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।
এদিকে, একমাত্র ছেলেকে হারিয়ে আরিফের পরিবারে চলছে শোকের মাতম। নিহতের স্বজনরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER