|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোর সদর হাসপাতালে ব্লাকে টিকিট বিক্রি, দালাল আটক

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-04 18:55:13
  • 27496 বার পঠিত
যশোর সদর হাসপাতালে ব্লাকে টিকিট বিক্রি, দালাল আটক
ছবির ক্যাপশন: যশোর সদর হাসপাতালে ব্লাকে টিকিট বিক্রি, দালাল আটক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে সরকারি টিকিট বেশি দামে বিক্রির অভিযোগে এক দালালকে আটক করা হলেও পরে মৌখিক মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার আকিব হোসেন নামের এক রোগী স্কিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে আসেন। এ সময় দালাল চক্রের সদস্য পরিচয়ে মেহেদী হাসান নামের এক ব্যক্তি তাকে সরকারি ১০ টাকার ব্ল্যাঙ্ক টিকিট ৫০ টাকায় কিনতে প্রস্তাব দেন।
ভুক্তভোগী বিষয়টি হাসপাতাল ক্যাম্পের পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৫টি ব্ল্যাঙ্ক টিকিট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ডিএনএ ডায়াগনস্টিক সেন্টারের দাপ্তরিক কাজে নিয়োজিত বলে দাবি করেন।
পরে আটক ব্যক্তিকে হাসপাতাল ক্যাম্প পুলিশ তত্ত্বাবধায়কের কার্যালয়ে নিয়ে যায়। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত তার কাছ থেকে মৌখিক মুচলেকা নিয়ে প্রথমবারের মতো সতর্ক করে ছেড়ে দেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER