|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ৩২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-15 18:21:23
  • 24996 বার পঠিত
ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ৩২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার
ছবির ক্যাপশন: ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ৩২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার- সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৩২৪ বোতল অবৈধ মাদক ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। রবিবার (ভোর) উপজেলার কাশিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা দিয়ে একটি বড় মাদক চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ভোর প্রায় ৪টার দিকে ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ফেন্সিডিল ভর্তি বোতলগুলো ফেলে দ্রুত সটকে পড়ে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মোট ৩২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় ঝিনাইদহের বিভিন্ন রুট ব্যবহার করে প্রায়ই মাদক চোরাচালানের চেষ্টা করা হয়। এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন এর নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER