|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরের চৌগাছায় জমি বিরোধের জেরে ট্রাক ড্রাইভারকে পিলারে বেঁধ নির্মম নির্যাতন, থানায় অভিযোগ

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-04-17 23:24:32
  • 14161 বার পঠিত
যশোরের চৌগাছায় জমি বিরোধের জেরে ট্রাক ড্রাইভারকে পিলারে বেঁধ নির্মম নির্যাতন, থানায় অভিযোগ
ছবির ক্যাপশন: যশোরের চৌগাছায় জমি বিরোধের জেরে ট্রাক ড্রাইভারকে পিলারে বেঁধ নির্মম নির্যাতন

যশোর জেলার চৌগাছা পৌরসভার মাঠ পাড়ার অসহায় ট্রাক ড্রাইভার ফারুক হোসেন (৩২ )কে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি পল্লী বিদ্যুতের পিলারে বেঁধ মধ্য যুগীয় কায়দায় রড,লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বকভাবে জখম করেছে প্রতিপক্ষরা।

এ সময় তাকে এলাকাবাসী উদ্ধার করে চৌগাছা হাসপা তালে ভর্তি করে। এ ঘটনায় আহতের বড় ভাই উজ্জল হোসেন বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযো গ দায়ের করেছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও আহত ফারুক হোসেনসহ তার পরিবারের সদস্যরা জানায়,তাদেরকে ভীটা বাড়ী থেকে উচ্ছেদ কর তে দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছে একই পাড়ার মৃত হাসান আলী গংরা ।

আহত ফারুক হোসেনের পরিবারের ভীটা বাড়ীর চৌগাছা মৌজার ১৯১২ দাগের ,৪্৬২ জমির মধ্যে ১.৩৭ খন্ড জমি নিয়ে মামলা চলে আসছিল।

গত ৩ মাস আগে যশোর মহামান্য আদালত ফারুকের পক্ষে রায় দেয়।

এর জের ধরে নুর মিয়ার ছেলে হাসান আলী,হাসান আলীর ছেলে শাহিন ও সুমন, নুরোর ছেলে কামারুল ,তরিকুলের ছেলে,সাকিব সহ আরো বেশ কয়ক জন গত ১৫ই এপ্রিল ভোর ৪টায় ফারুক হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি মধ্যযুগীয় কায়দায় রড, লাঠি দিয়ে একটি বিদ্যু তের পিলারে বেঁধ মারপিট করে মারাত্বকভা বে জখম করেছে। এ সময় তাকে এলাকাবাসী উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আহতের বড় ভাই উজ্জল হোসেন বলেন আমি চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।

থানার অফিসার ইনচার্জ(তদন্ত) নুরে আলম সিকদার বলে ন এ বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER