|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরে স্বামী-স্ত্রীকে মারধর, হত্যার হুমকি: থানায় মামলা

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-05-03 17:49:28
  • 7998 বার পঠিত
যশোরে স্বামী-স্ত্রীকে মারধর, হত্যার হুমকি: থানায় মামলা
ছবির ক্যাপশন: যশোরে স্বামী-স্ত্রীকে মারধর

যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ মোড় এলাকায় এক ভাঙারি ব্যবসায়ী ও তার স্ত্রীকে মারধর করে গুরুতর জখম এবং প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

শনিবার (৩ মে) কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী মো. আব্দুস সালাম। মামলায় আসামি করা হয়েছে তার প্রতিবেশী বিষ্ণুপদর ছেলে প্রসেনকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আব্দুস সালাম ওই এলাকার আলতাফের বাড়ির ভাড়াটিয়া। গত ২৩ এপ্রিল রাত আনুমানিক ১২টার দিকে বাসার সামনের ফাঁকা মাঠে ভাঙারির কাজ করছিলেন তিনি। এ সময় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী প্রসেন তাকে গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে প্রসেন হাতে থাকা লোহার শাবল দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন।

এতে আব্দুস সালামের বাম হাতের কবজির কাছে গুরুতর আঘাত লাগে এবং দুটি আঙুলের হাড় ভেঙে যায়। এছাড়া তার দুই পা ও ডান চোখের ওপর আঘাত করা হয়। একপর্যায়ে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসেন তার স্ত্রী রহিমা বেগম। অভিযোগ রয়েছে, তাকেও লোহার শাবল দিয়ে মাথার ডান পাশে আঘাত করা হয়, এতে তিনি রক্তাক্ত জখম হন। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয় এবং পরনের শাড়ি টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত প্রসেন প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয়রা আহত আব্দুস সালাম ও রহিমা বেগমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত প্রসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER