|
বঙ্গাব্দ | শনিবার, ৩০ মে ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

এসএসসি পরীক্ষায় মেয়েকে সহায়তা: প্রধান শিক্ষকসহ দুইজন কারাগারে

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-05-09 18:12:06
  • 5904 বার পঠিত
এসএসসি পরীক্ষায় মেয়েকে সহায়তা: প্রধান শিক্ষকসহ দুইজন কারাগারে
ছবির ক্যাপশন: এসএসসি পরীক্ষায় মেয়েকে সহায়তা: প্রধান শিক্ষকসহ দুইজন কারাগারে

যশোরের শার্শা উপজেলা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষায় নিজ মেয়েকে অনৈতিকভাবে সহযোগিতা করার অভিযোগে প্রধান শিক্ষকসহ দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শাহানারা খাতুন এবং প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুন।

পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহানারা খাতুনের মেয়ে অহনা খাতুন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সে ঝিকরগাছা উপজেলা উপজেলার কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী হিসেবে বাগআঁচড়া কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিল।

অভিযোগ রয়েছে, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষে প্রধান শিক্ষক শাহানারা খাতুন গোপনে তার মেয়ের উত্তরপত্র সংগ্রহ করেন। পরে কর্মচারী ফাতেমা খাতুনের সহায়তায় উত্তরপত্রের ভুল সংশোধন করে তা পুনরায় জমা দেওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ফজলে ওয়াহিদ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম নুরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে তদন্ত পরিচালনা করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুইজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম নুরুজ্জামান জানান, পরীক্ষা কেন্দ্রের পবিত্রতা ও স্বচ্ছতা রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

মারুফ হোসেন জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ৮, ৯, ১২ ও ১৩ ধারায় শুক্রবার রাতেই মামলা করা হয়। পরে শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, পরীক্ষা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থানে খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ শিক্ষাব্যবস্থার নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER