|
বঙ্গাব্দ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা

Reporter
রিপোর্টারের নামঃ MD ABDUR RAHIM
  • পোষ্ট টাইম : 2026-07-14 20:47:15
  • 3955 বার পঠিত
রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা
ছবির ক্যাপশন: 1

রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রাক-বাজেট প্রণয়ন উপলক্ষে এক উন্মুক্ত আলোচনা সভা
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পৌর প্রশাসক কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে ও পৌর প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান উন্নয়ন এবং জনবান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা পৌর এলাকার সড়কে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিতকরণ, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন, সকল সড়কের সংস্কার ও রক্ষণাবেক্ষণ, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা হ্রাসে রিকশা চালকদের তালিকাভুক্তকরণ, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং নাগরিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব  মো: মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব  গিয়াস উদ্দিন পলাশ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মিয়া আলমগীর,   হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাস, হিসাব রক্ষক মো. ইব্রাহিম মিয়া, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের এবং সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সুধীজন।

সভায় বলেন সকলে একটি বাস্তবমুখী, নাগরিক জনবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানান। পাশাপাশি পৌরবাসীর প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের ওপর জোর দেওয়া হয়।

 

মো: আব্দুর রহিম 

রামগঞ্জ লক্ষ্মীপুর 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
Advertisement
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER