|
বঙ্গাব্দ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

নাশকতা ও অপপ্রচারের অভিযোগে যশোরে যুবদলের বিক্ষোভ কর্মসূচি

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-06-23 15:53:21
  • 12600 বার পঠিত
নাশকতা ও অপপ্রচারের অভিযোগে যশোরে যুবদলের বিক্ষোভ কর্মসূচি
ছবির ক্যাপশন: নাশকতা ও অপপ্রচারের অভিযোগে যশোরে যুবদলের বিক্ষোভ কর্মসূচি

যশোরে আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। দলটির নেতারা বলেছেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি ও নৈরাজ্য তৈরির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাঠে থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলের সূচনা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের রাজনৈতিক অবস্থানের পক্ষে বক্তব্য তুলে ধরেন।

বিক্ষোভ কর্মসূচিতে জেলা যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল ও আরিফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সাইদুর রহমান বিপুল, কামরুজ্জামান বিদ্যুৎ, শহিদুল ইসলাম লিয়ন ও কামরুল হাসান চুন্নুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানাসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতারাও অংশ নেন। এছাড়া নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানা। বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের নামে নাশকতা, উসকানিমূলক কর্মকাণ্ড ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির যেকোনো উদ্যোগ প্রতিহত করা হবে।

তারা আরও বলেন, যশোরে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা সক্রিয় থাকবে এবং সহিংসতা বা অপরাজনীতির কোনো সুযোগ দেওয়া হবে না। গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনার কথাও তারা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
নামাজের সময়সূচী
Advertisement
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER