লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
- পোষ্ট টাইম : 2026-07-23 16:17:52
- 1503 বার পঠিত
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি:
মো: আ: রহিম
লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাব্বির আহম্মেদ সিফাত, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক সংস্কার ও নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।